সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী আজ

Music

সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী আজ – তাঁর সুরের জাদুতে আসমুদ্র হিমাচল মোহিত। ১৯২৯ সালে আজকের দিনেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী

সুর সম্রাজ্ঞী কোকিল কন্ঠী ভারতরত্ন লতা মঙ্গেশকর ভারতের অন্যতম সবচেয়ে জনপ্রিয় গায়িকা । তার কণ্ঠের জাদুতে দশকের পর দশক ধরে মুগ্ধ হয়েছেন সঙ্গীতপ্রেমীরা।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

কুড়িটি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা। তাঁর গান শুনে কখনো মানুষ হয়েছেন আবেগাপ্লুত, কখনোবা সীমান্তে প্রহরারত জওয়ানরা পেয়েছেন নতুন উদ্যম। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। গায়িকা নয়, শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এর পর একে একে মীনা কুমারি, মধুবালা ,ওয়াহিদা রহমান, মুমতাজ, রেখা, হেমামালিনি, থেকে শুরু করে মাধুরী,কাজল,প্রিতি জিন্টা, ঐশ্বর্য রাই সব নায়িকার জন্যই গান গেয়েছেন তিনি।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী আজ
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী

১৯৮৯ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০০১ সালে ভারত রত্ন সম্মানে ভূষিত কড়া হয় তাঁকে। ২০২২ সালের ৬ই ফেব্রুয়ারি প্রয়াত হন এই প্রবাদপ্রতিম গায়িকা। তবে তাঁর সুরের জাদু অমলিন থাকবে চিরকাল। আজ তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য।

আরও পড়ুনঃ

1 thought on “সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী আজ

  1. Hello my loved one! I want to say that this post is amazing, great written and include almost all significant infos. I would like to look extra posts like this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *