স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য জনগণের প্রতি আবেদন প্রধানমন্ত্রীর – তার আহ্বানে সারা দেশে আজ বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো। ব্যপকভাবে চলবে এই অভিযান। প্রধানমন্ত্রী জনগণের কাছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন । আজ সকাল ১০টায় অন্তত একঘণ্টা দেশের জনগণকে স্বচ্ছতার জন্য় শ্রমদান করার আবেদন জানান প্রধানমন্ত্রী । একতারিখ এক ঘণ্টা এক সঙ্গে শ্রমদান বিশ্বের অন্যতম বৃহত স্বেচ্ছা শ্রমদান কর্মসূচি হয়ে উঠতে চলেছে । বাজার, রেল লাইন, জলাধার, পর্যটন স্থল, ধর্মীয় স্থান সহ বিভিন্ন জনবহূল এলাকায় দেশের জনগণ এই স্বচ্ছতা অভিযান চালাবে। এই অভিযানে অংশ নেওয়ার সময়ে জনগণ তাদের ছবি তুলে SWACHHATAHISEVA.COM পোর্টালে আপলোড করতে পারবেন।
সারা দেশে আজ পরিচ্ছন্নতার লক্ষ্যে ১-ঘণ্টার শ্রমদান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন সকাল ১০টা থেকে এই শ্রমদান কর্মসূচি চলবে । এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে ৬লক্ষ ৪০ হাজার কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে স্বচ্ছতা বিষয়ে যে কর্মসূচির সূচনা করেছিলেন, ৯বছর পর – বর্তমানে তা জনআন্দোলনে পরিণত হয়েছে । হরদীপ সিং পুরি বলেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে ধর্মীয় গুরু ও চিত্রাভিনেতাদের দেওয়া বার্তায় জনমানসে সদর্থক প্রভাব পড়েছে।

দেশকে পরিচ্ছন্ন করে তোলার কর্মসূচিতে অকুন্ঠ সমর্থনের কথা জানিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ । এই অভিযানের সাফল্য কামনা করেন শিল্পী থেকে ক্রীড়াবিদ সকলেই।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
