আবাস যোজনা প্রকল্প পরিদর্শনে আজ পূর্ব বর্ধমানে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যের খবর

আবাস যোজনা প্রকল্প পরিদর্শনে আজ পূর্ব বর্ধমানে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল – পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের আরিন এবং গুইর গ্রাম সহ গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের রাউতারা এবং কেন্দুর গ্রাম পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল দেখা করেন । এবং আবাস যোজনা বিষয়ক বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেন। কেন্দ্রীয় পরিদর্শক দলের সঙ্গে ছিলেন জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি শুভাশিস মজুমদার, বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, খণ্ডঘোষ ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি, জেলার ও ব্লকের আধিকারিক সহ পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীরা।

কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শাজাহান মণ্ডল বলেন প্রতিনিধি দলটি বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করে। জব কার্ডও দেখেন। পরে পঞ্চায়তে আসেন তাঁরা। যদিও এনিয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। তবে পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল খুশি হয়েছেন বলেই তাঁর ধারনা।

উল্লেখ্য, আবাস যোজনায় কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বার বার অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়াট দাবিতে তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের নিয়ে দিল্লি অভিযান করেন। কলকাতার রাজভবনসহ রাজ্যের প্রতিটি বুথ স্তরে প্রতিবাদ আন্দোলনে সরব হতে দেখা গেছে শাসক দলকে।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *