পিএম আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়িতে‌ কেন্দ্রীয় সরকারের একটি দল‌

পিএম আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়িতে‌ কেন্দ্রীয় সরকারের একটি দল‌

রাজ্যের খবর

পিএম আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়িতে‌ কেন্দ্রীয় সরকারের একটি দল‌ – প্রধানমন্ত্রী আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজ সঠিকভাবে হয়েছে কি না খতিয়ে দেখতেই এই সফর কেন্দ্রীয় দলের, এই দল‌টি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীন সময়ে শুক্রবার সন্ধ্যায় আচমকাই জলপাইগুড়িতে‌ আসেন‌ তারা।

প্রধানমন্ত্রী আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজে দুর্নীতির‌ অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের বিজেপি সরকারের‌ অভিযোগ, নিয়ম‌ মেনে‌ সরকারি আবাস প্রকল্পের কাজ হয়নি। এজন্য এই প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়ে লাগাতার অবস্থান আন্দোলন চলছে।

পিএম আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়িতে‌ কেন্দ্রীয় সরকারের একটি দল‌
পিএম আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়িতে‌ কেন্দ্রীয় সরকারের একটি দল‌

কেন্দ্রীয় সরকারের দুই সদস্যকে‌ আবাস‌ যোজনা প্রকল্পের তদন্তে আসতে‌ দেখে কিছুটা অস্বস্তিতে পড়েন‌ জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যরা। জানা গেছে কেন্দ্রীয় সরকারের দলটি জলপাইগুড়ি জেলা পরিষদে এসে বিডিও, জয়েন্ট বিডিও ও জেলাপরিষদের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আবাস যোজনার বিষয়ে তদন্ত করতে আগামী চার দিন‌ তারা‌ জলপাইগুড়িতেই‌ থাকবেন। আজ প্রতিনিধি দলটি জলপাইগুড়ি জেলাপরিষদে এসেছেন। এখান থেকে তাদের সদর ব্লকের বিভিন্ন এলাকায় যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *