বিশ্ব বাই-সাইকেল দিবস আজ

দেশ বিদেশ

বিশ্ব বাই-সাইকেল দিবস আজ – বিশ্ব সাইকেল দিবস পালিত হচ্ছে সর্বত্র। হচ্ছে নানা অনুষ্ঠান। ব্যক্তিগত যান হিসেবে বাইসাইকেলের বিকল্প নেই। একদিকে পরিবেশ বান্ধব, আর অন্যদিকে জ্বালানির ব্যবহার নেই। শরীর সুস্থ রাখতে যেমন, তেমনি প্রায় বিনা খরচে যে কোনো দূরত্ব পাড়ি দেওয়ার পক্ষে আদর্শ এই দ্রুতযান। শহর জুড়ে এক সমীক্ষা চালিয়ে দেখা যাচ্ছে, করোনার আকস্মিক প্রকোপে যখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল তখন বিকল্প যান হিসেবে সাইকেল এর ব্যবহার বাড়ে। সর্বস্তরের মানুষ ই সাইকেলে সওয়ার হন জীবন জীবিকার টানে । সেই অভ্যাস এখনও বজায় রেখেছেন অনেকেই, আর, সেই ছবি ধরা পড়েছে দূরদর্শনের ক্যামেরায়।

দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক, সব জায়গাতেই সাইকেল আরোহীর সংখ্যা বেড়েছে। মহিলা থেকে পুরুষ, নিরাপদে অফিসে যাওয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বাই-সাইকেল। অনেকেই এ নিয়ে তাদের মতামত তুলে ধরতে দ্বিধা করেন নি – মিতালি দাস, সোমনাথ প্রামাণিক, ভাস্কর ভদ্রের মতো নিত্যযাত্রীরা সাইকেলের সুবিধে তুলে ধরেছেন।

কর্মব্যস্ত এই তিলোত্তমা নগরীর পাশাপাশি বিধাননগর এলাকায় পৃথক একটি লেন তৈরি করা হয়েছে। বিশেষ ভাবে সবুজ রঙে তা চিহ্নিতও করা হয়েছে। ৩৯ কিমি যেখানে শুধুমাত্র সাইকেল – বে, পরিবেশ-বান্ধব নিউটাউনে গেলে তা চোখে পড়ে। তথ্য প্রযুক্তি শিল্পের আঁতুড়ঘর হিসেবে সমান পরিচিত ‘নবদিগন্ত শিল্পতালুকে’ সেক্টর ফাইভে উজ্জ্বল তার উপস্থিতি কলেজ মোড়ে। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির এর তরফে এই ভাবনা। হিডকো ‘র তরফে স্মার্ট সিটি গড়ে তোলার সময় এই রূপরেখার বাস্তবায়ন। মহিষবাথান হয়ে নিউটাউনের প্রবেশদ্বার পার হতেই নজরে আসে স্মার্ট সাইকেল স্ট্যান্ড। এরপর সাইকেল ডকিং সিস্টেম। পরিবেশ বান্ধব এই দুই চাকার যানবাহন টিকে আরো জনপ্রিয় করে তুলতে অভিনব প্রয়াস। অস্বীকার করার কোনো উপায় নেই।

এই উদ্যোগ ও পরিকল্পনার বিষয়ে বিশ্ব সাইকেল দিবসে আলোকপাত করেন হিডকো – র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন। তিনি বলেন, এক বিশেষ আ্যপ চালু করা হয়েছে। ঐ আ্যপ মাধ্যমে পরিষেবা মিলছে। ক্রমশ তা জনপ্রিয়তার শিখরে।

বিশেষ করে উষ্ণায়ন, আবহাওয়ার পরিবর্তন ও পরিবেশ বান্ধব এই যান ব্যবহার গুরুত্বপূর্ণ। বিল্ডিং রুলে বদল করা হতে চলেছে। অন্যতম কারণ হল, বহুতলের বাসিন্দা সাইকেল চালানোর পাশাপাশি কোথায় রাখবেন তা যেমন সমস্যার, তেমন কর্পোরেট সংস্থার কাছে নিবেদন, তরুণ প্রজন্ম চলতি পরিস্থিতিতে সাইকেল নিয়ে অফিসে হাজির হলেও তা সমস্যার সম্মুখীন। নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ড বা গ্যারেজ নেই। এই বিষয়টিতে তাচ্ছিল্যের নজরে দেখলে চলবে না। বায়ু দূষণের হাত থেকে বাঁচতে এই সাইকেল যাত্রার তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি । আগামী দিনে “সাইকেল দূত”- হিসেবে তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

 বিশ্ব বাই-সাইকেল দিবস আজ
বিশ্ব বাই-সাইকেল দিবস আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *