রাজ্যের পেঁয়াজ উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ

রাজ্যের পেঁয়াজ উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ

রাজ্যের খবর

রাজ্যের পেঁয়াজ উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ । তবে পেঁয়াজ বীজের জন্য এই জেলার চাষিদের অধিকাংশই নির্ভর করেন ভিন জেলা বা ভিন রাজ্যের উপর । ফলে, পেঁয়াজের বীজ কিনতে চাষিদের পকেট থেকে খরচ হয় মোটা টাকা । সে কথা মাথায় রেখে জেলার পেঁয়াজ চাষিদের বীজ তৈরির প্রশিক্ষণ দিচ্ছে উদ্যানপালন দফতর ।

 

পেঁয়াজের মরসুমে মুর্শিদাবাদ জেলা উদ্যানপালন দফতরের সভাগৃহে মাঝে মধ্যেই চাষিদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে । সেখানে ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশনের ওড়িশা ও পটনার দু’জন বিজ্ঞানী প্রশিক্ষণ দিচ্ছেন । প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা পেঁয়াজ থেকে বীজ তৈরি করা, গাছের পরিচর্যা, রোগপোকা দমন, কতদিনের মধ্যে বীজ করতে হবে, কী কী কীটনাশক প্রয়োজন, পেঁয়াজের বীজ সংরক্ষণ পদ্ধতি-সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দিচ্ছেন ।

 

উদ্যান পালন দফতরের উপ অধিকর্তা প্রভাস মন্ডল পেঁয়াজ বীজ উৎপাদনে প্রশিক্ষনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন । মুর্শিদাবাদ জেলায় ১৬ হাজার ৭৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় । জেলায় ১ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে ।

 

বাকি পেঁয়াজ ভিন জেলা, ভিন রাজ্য, এমনকি বিদেশেও যায় । জেলার নওদা, হরিহরপাড়া, বেলডাঙা, ডোমকল রানিনগরের পেয়াঁজের সুখ্যাতি রয়েছে রাজ্যের বিভিন্ন বাজারে ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *