হাওড়ায় জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা 

রাজ্যের খবর

নিজস্ব প্রতিনিধি : হাওড়ায় জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা – শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত। হাওড়া জেলা সদর আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালত তার ব্যতিক্রমী নয়। এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রীমতী সোনিয়া মজুমদারের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের শ্রীমতী সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় ২৬ টি বেঞ্চ বসেছিল।

হাওড়ায় জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা
হাওড়ায় জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা

জেলার সদর আদালতে ২৩ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান -” এদিন জাতীয় লোক আদালতে নথিভুক্ত বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটেছে, এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি “।

হাওড়ায় জাতীয় লোক আদালত
হাওড়ায় জাতীয় লোক আদালত

হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ১৯ নং বেঞ্চে বিচারক অসীম কুমার দেবনাথের নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘মেম্বার জাজ’ হয়েছিলেন ‘হাইকোর্ট সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন মহাশয়। এই বেঞ্চে এক্সিস ব্যাঙ্কের পক্ষে সরজিৎ বাগ, কৌশিক ভট্টাচার্য প্রমুখ ছিলেন । এই বেঞ্চে এক্সিস ব্যাঙ্কের ঋণখেলাপীদের নিয়ে শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *