মন কি বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকাল-এর ওপর জোর প্রধানমন্ত্রীর

মন কি বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকাল-এর ওপর জোর প্রধানমন্ত্রীর

দেশ বিদেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে তাঁর মন কি বাত অনুষ্ঠানের ১০৬ তম পর্বে দেশবিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেন। তিনি জনগণকে ভোকাল ফর লোকাল অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে, মেক ইন্ডিয়ার কর্মসূচিও আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের ভ্রমন ও তীর্থযাত্রার সময়ে স্থানীয় পণ্য কেনার জন্য় জোর দেন । নিজেদের সাধ্য অনুযায়ী এই সব পণ্যের জন্য অর্থ বরাদ্দের কথাও বলেন তিনি।

মেক ইন ইন্ডিয়া কর্মসূচি
মেক ইন ইন্ডিয়া কর্মসূচি

প্রধানমন্ত্রী মোদী তাঁর আলাপচারিতায় দেশে সম্প্রতি যে রেকর্ড পরিমান খাদি পন্য বিক্রি হয়েছে সেকথা উল্লেখ করেন। এই বিক্রি বাড়ার অর্থ শহর থেকে শুরু করে গ্রাম সর্বত্রই বয়নশিল্পী, হস্তশিল্পী, কৃষক, আযুর্বেদিক, চাষের সঙ্গে যুক্ত ব্যক্তি ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত সকলের কাছাকাছি পৌঁছে যাওয়া।

প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের অসাধারণ সাফল্যের কথা উল্লেখ করেন । তিনি খেলোয়াড়দের অভিনন্দনও জানান ।

বার্লিনে আয়োজিত পেশাল অলিম্পিকের উল্লেখও করেন শ্রীমোদী । তিনি বলেন, এই প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়দের সাফল্য বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও তাদের পরিবারকে উৎসাহ যোগাবে।

মেক ইন ইন্ডিয়া কর্মসূচি
মেক ইন ইন্ডিয়া কর্মসূচি

লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী ৩১ শে অক্টোবর দিনটি দেশে একতা দিবস হিসেবে পালন করা হয় । প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলের কথা স্মরণ করেন । তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে, মেরা যুবা ভারত সংগঠনের সূচনা দেশের যুবক-যুবতীদের দেশগঠনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবার সুযোগ করে দেবে।

প্রধানমন্ত্রী মেরি মাটি মেরা দেশ কর্মসূচির কথাও উল্লেখ করেন । তিনি বলেন, দিল্লিতে অমৃত বাটিকা তৈরি করা হবে।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *