মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণব রথযাত্রা – ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম শুভ আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব ।
ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই বিশেষ রথযাত্রা এবছর নবম বর্ষে পদার্পণ করেছে। রথযাত্রা ছিল বেশ দৃষ্টিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রায় ৮টি দেব-দেবীর জীবন্ত প্রতিরূপ, ২১টি হরিনামের দল, ২১টি মহিলা ঢাকি, ৫০টি ব্রতচারী স্কুল ছাত্র ছাত্রী ও ৩১জন আদিবাসী মায়েদের নৃত্য, ব্যান্ড সহ অগণিত ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
এই প্রণব রথের মহারথী হিসাবে রাখা হয় আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ও সারথী স্বয়ং ভগবান শিবের মুর্তি । স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৯ আবির্ভাব তিথি উপলক্ষে ১২৯টি ধূনাচি, ১২৯টি শঙ্খ ধ্বনি ও ১২৯টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সঙ্ঘ সন্ন্যাসী ও গুণীজনের নেতৃত্বে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে রবিবার সন্ধ্যায় প্রনব রথের যাত্রা শুরু হয়।

তারপর ধীরে ধীরে বাঁশতলা কালনাগিনী নদীঘাট, মা মনসা মন্দির, মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, বিজননগর শিতলা-বিশালাক্ষ্মী মন্দির হয়ে নানা ট্যাবলো দিয়ে সুসজ্জিত রথ গ্রামের মধ্যে দিয়ে সুদীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে । শান্তি ও কল্যাণের সংকল্পে এই রথ পরিক্রমায় স্থানীয় প্রশাসন সহ পথের দুইধারে শতশত উৎসাহিত মানুষের সমাগম ঘটে।

আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও

