বাগবাজার গৌড়ীয় মঠে শুরু ‘চন্দনযাত্রা’ মহোৎসব

ভারতীয় পূজার্চনা ভ্রমণ

বাগবাজার গৌড়ীয় মঠে শুরু ‘চন্দনযাত্রা’ মহোৎসব – কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে শুরু হল চন্দনযাত্রা মহোৎসব। আগামী ১০ মে পর্যন্ত টানা ২১ দিন ধরে চলবে এই উৎসব । প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন ও পূজা, যা ভক্তদের মধ্যে গভীর ভক্তিভাব ও উৎসাহের সঞ্চার করছে।

বাগবাজার গৌড়ীয় মঠে শুরু ‘চন্দনযাত্রা’
বাগবাজার গৌড়ীয় মঠে শুরু ‘চন্দনযাত্রা’

এই উৎসবের মূল তাৎপর্য হল গ্রীষ্মকালে শ্রীকৃষ্ণকে শীতল রাখতে চন্দন ও সুগন্ধি ফুল অর্পণ করা। গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, “গৌড়ীয়রা গরম কালে সুগন্ধি ফুল ও চন্দনের দ্বারা কৃষ্ণের অঙ্গকে শীতল করেন এবং সুগন্ধিত করেন। কৃষ্ণ তাতে সুখী হন। তাই কৃষ্ণভক্তদের এই উদ্যোগ।”

কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে শুরু হল চন্দনযাত্রা মহোৎসব
কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে শুরু হল চন্দনযাত্রা মহোৎসব

তিনি আরও জানান, “চন্দনযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি ও আত্মশুদ্ধির এক বিশেষ সাধনা। এই সময় ভগবানকে চন্দন অর্পণের মাধ্যমে ভক্তরা তাঁর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করেন। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।”

চন্দনযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি ও আত্মশুদ্ধির এক বিশেষ সাধনা
চন্দনযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি ও আত্মশুদ্ধির এক বিশেষ সাধনা আক

উৎসব উপলক্ষে প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে। সন্ধ্যার আরতি ও কীর্তনের মাধ্যমে গোটা এলাকা ভরে উঠছে ভক্তিমূলক আবহে, যা বাগবাজারের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *