বক্সার বাঘবনে শীঘ্র ছাড়া হবে বাঘ

বক্সার বাঘবনে শীঘ্র ছাড়া হবে বাঘ

ভ্রমণ

বক্সার বাঘবনে শীঘ্র ছাড়া হবে বাঘ – ইতিমধ্যে বাঘ ছাড়ার পূর্বে বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী কয়েক দিনের মধ‍্যে বক্সা জঙ্গলে আসছে বিশেষঞ্জ দল রাজাভাতখাওয়াতে একথা জানান রাজ‍্যের প্রধান মূখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত ।

বক্সায় বাঘের সংখ্যা যথেষ্ট কম। গত দু-তিন বছর ধরে টাইগার রিপ্রোডাকশন নামের একটি প্রকল্প নেওয়া হয়েছে। যার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কিছু দিনের মধ্যেই বক্সায় আসবেন বাঘ বিশেষঞ্জরা। সেই সঙ্গে গ্লোবাল টাইগার ফোরাম, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি-র আধিকারিক এবং বৈঞ্জানিকরা বক্সায় আসবেন।

বক্সার বাঘবনে শীঘ্র ছাড়া হবে বাঘ

বাঘেদের জন্য কোন কোন জায়গা /এলাকা ঠিক হবে । কি কি পরিকাঠামো গড়ে ওঠা প্রয়োজন সে সব পরামর্শ নেওয়া হবে বিশেষজ্ঞদের থেকে। বিশেষ করে খেয়াল রাখা হবে আবহাওয়ার। এই আবহাওয়ার সঙ্গে মিল রেখে সেসব এলাকা থেকে বাঘ আনা হবে। বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে কবে বক্সা জঙ্গলে বাঘ ছাড়া যাবে । এছাড়া বাঘ ছাড়ার পূর্বে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে স্থিত ভুটিয়া বনবস্তি, গাঙ্গুটিয়া বনবস্তি বাসিন্দাদের অন‍্যত্র স্থানান্তরিত করা হবে ।

রাজ‍্য বদফতরে প্রায় ১৩৫০ কর্মী নিয়োগ হতে চলছে এই বিষয়ে রাজ‍্য সরকার ক‍্যাবিনেটে সীলমোহর দিয়ে দিয়েছে বলে জানান প্রধান মূখ‍্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত তিনি জানান প্রায় ১৭০ ফরেস্ট রেঞ্জার, ১৭৫ কর্মী ও ১০০০ বনকর্মী শীঘ্র নিয়োগ হচ্ছে । এবং এই কর্মী নিয়োগের পর বনদফতরে যে কর্মী সঙ্কট সমস‍্যা ছিল তা সমাধান হবে ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *