ভারতের সেরা পর্যটন গ্রামে শাক্ত সতীপীঠ কিরীটেশ্বরী মেলা – ভারত সরকারের স্বীকৃতি পাওয়া সেরা পর্যটন গ্রাম কিরীটেশ্বরীতে গত ১৯ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রাচীন মেলা। কয়েকশো বছর ধরে এই সতীপীঠে প্রতিবছর পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার বিশেষ পুজো হয়। তাকে কেন্দ্র করেই বসে বিশাল গ্রামীণ মেলা। কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় মেলার দিনগুলিতে।
উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে ভারতের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে এই শাক্ত সতীপীঠ কিরীটেশ্বরী। পশ্চিমবঙ্গের একমাত্র গ্রাম যেটি ভারত সরকারের বিরলতম এই স্বীকৃতি পেয়েছে। দেশের ৩১ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে ৭৯৫ টি আবেদন জমা পড়েছিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকে।

তার মধ্যে দেবীমাহাত্ম্যের জোরেই ঠাই করে নিয়েছে মুর্শিদাবাদের অজ পাড়া-গা নবগ্রামের কিরীট্বশ্বরী গ্রাম। কথিত সতীপীঠের মধ্যে একটি মুর্শিদাবাদের এই কিরীটেশ্বরী মন্দির । সেই মন্দির ভারতের মানচিত্রে সেরার সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে ।
এই তকমা গ্রামের উন্নয়ন ও অর্থনৈতিক পরিকাঠামোকে আরও সুদৃঢ় করবে বলে আশা গ্রামবাসীদের ৷ ফারসি ভাষার ঐতিহাসিক গ্রন্থে ও প্রাচীন মানচিত্রে তিরুথকোণা গ্রামই কিরীটেশ্বরী। সতীর কিরিটকণা বা করোটি পড়েছিল এই গ্রামে। সেই থেকেই গ্রামের নাম কিরীটেশ্বরী। রয়েছে একটি শিলাখণ্ড।
আগামী ২৭ শে সেপ্টেম্বর কেন্দ্রর পর্যটন দফতর থেকে শংসাপত্র তুলে দেয় মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র-সহ কিরীটেশ্বরী মন্দির কমিটির সম্পাদক প্রভাত দাসের হাতে। স্বীকৃতির পরেই এবার ঐতিহ্যবাহী কিরিতেশরী প্রাচীন মেলা ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো

I do agree with all the ideas you have introduced on your post. They are very convincing and will definitely work. Still, the posts are very short for newbies. May just you please prolong them a little from subsequent time? Thank you for the post.