নদীয়ার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ ক্রীড়াঙ্গনে মহিলা IFA শিল্ড

নদীয়ার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ ক্রীড়াঙ্গনে মহিলা IFA শিল্ড

খেলা

নদীয়ার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ ক্রীড়াঙ্গনে আজ বিকেলে IFA শিল্ডের মহিলা ফুটবলের অপর ফাইনালে ইস্টবেঙ্গল এফসি শ্রীভূমি এফসি-কে ৫-০ গোলে পরাজিত করে। ইস্টবেঙ্গলের পক্ষে তিনটি গোল করে তুলসী হেমব্রম। বর্ণালী করক ও মৌসুমি মুর্মু একটি করে গোল করে।

প্রথম থেকে ইস্টবেঙ্গল খেলায় প্রাধান্য বজায় রাখে। ফাইনাল খেলা দেখতে মাঠে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। এদিন বিজয় দলকে আইএফ-এর তরফ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপশি রানার্স আপ শ্রী ভূমি এফসি-কে ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হাই।

আই এফের পশ্চিম পশ্চিমবঙ্গের সভাপতি অজিত ব্যানার্জি রাজ্যে এই প্রথম মহিলাদের শিল্ড খেলা নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

এদিনের ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস সাহা আইএফ -এর পশ্চিমবঙ্গের সভাপতি অজিত ব্যানার্জি মহকুমা শাসক মৌমিতা সাহা প্রমুখ।

আরওঃ –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *