আসানসোলে মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দিল পুলিশ

আসানসোলে মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দিল পুলিশ

রাজ্যের খবর

আসানসোলে মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিধায়ক অগ্নি মিত্রা পাল, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, দলের আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, দলের রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা আসানসোল আশ্রম মোড় থেকে মিছিল সহযোগে তাদের কর্মসূচী শুরু করে।

আসানসোলে মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দিল পুলিশ
আসানসোলে মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দিল পুলিশ

শনি মহারাজের মন্দির থেকে মাটি নিয়ে বস্তিন বাজার দুর্গা মন্দির ও যোগূ বাবার মন্দিরে যাওয়ার কর্মসূচী ছিল। আশ্রম মোড় থেকে মিছিল করে যাওয়ার সময় রাহা নেল মোড়ে পুলি তাদের আটকায়। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। প্রতিবাদে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে।

মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দিল পুলিশ
মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দিল পুলিশ

বিধায়ক অগ্নি মিত্রা পাল, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়সহ কয়েক জনকে পুলিশ আটক করে নিয়ে যায়। প্রতিবাদে আসানসোল দক্ষিন থানার সামনে দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে ।

মেরি মাটি মেরা দেশ কর্মসূচীতে বিজেপিকে বাধা দিল পুলিশ

অগ্নি মিত্রা পাল অভিযোগ করেন, সারাদেশ ব্যাপী এই কর্মসূচী চলছে। এটা প্রধানমন্ত্রীর এই কর্মসূচী। সাতদিন আগে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। পুলিশ তা দেয়নি। আজ সাতটা দেশ জুড়ে চলা প্রধানমন্ত্রীর নির্দেশমতো আমার মাটি আমার দেশ কর্মসূচীতে তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়। অথচ তৃনমুল রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করছে তাদের বাধা দেওয়া হচ্ছে না। বিষয়টি তিনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে জানাবেন।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *