স্কলার একাডেমির পক্ষ থেকে হয়ে গেল দ্বিতীয় বার্ষিকী সাইন্স এক্সিবিশন ২০২৪ – যেখানে উপস্থিত ছিলেন স্কলার একাডেমির শিক্ষক তথা সুনন্দা দে, তিতাস চক্রবর্তী, অর্ণব মুখার্জি এবং দীপ সরকার। সাইন্স এর বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞান যার আলোয় আজ গোটা দেশ আলোকিত, কিন্তু এই সাইন্স কথাটি শুনলে একসাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে থিউড়ি এবং প্র্যাকটিক্যাল।
অনেক সময় দেখা যায় যে বেসরকারি স্কুলে এই সাইন্স এর প্রতি ছাত্রদের আগ্রহ থাকলেও সরকারি স্কুলে হয়তো কিছুটা হলেও তার ভাটা পড়েছে শুধুমাত্র প্র্যাকটিক্যালের কারণে, যথাযথ ল্যাব বা সেই পরিকাঠামো সেখানে না থাকায়।

সেই পরিকাঠামোকে আরো উন্নত করতে স্কলার একাডেমী নিয়ে এসেছে তাদের নিজস্ব ল্যাব যেখানে সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা সাইন্সকে প্র্যাকটিক্যালি ভাবে বুঝতে এবং খুব সহজ পদ্ধতিতে তারা উপলব্ধি করতে পারবে।
তাও সেটা মধ্যবিত্তের নাগালের মধ্যে। স্কোলার একাডেমীর শিক্ষকরা জানান যে সাইন্স পড়তে গেলে তাকে থিউরি এবং প্র্যাকটিক্যাল দুটোই ওতপ্রোতভাবে জানতে হবে, অনেক সময় দেখা যায় যে অনলাইন ক্লাসে থিউরির উপরে হয়তো জোর দেওয়া হয় কিন্তু প্র্যাকটিক্যাল এ কোথাও কিছুটা হলেও ভাটা পড়ে, সেই কারণে অনলাইন ক্লাসের পাশাপাশি অফলাইন ক্লাসেও জোর দিতে হবে সাইন্স কে বুঝতে হলে।
একাডেমির স্টুডেন্টরা কি বলল একবার শুনে নেব । এতক্ষণে তো বুঝতেই পারলেন যে এই একাডেমীর টিচাররা স্টুডেন্টের সাথে কতটা ফ্রেন্ডলি ভাবে তাদেরকে সাইন্সের প্রতি যাতে আরো আগ্রহ জন্মায় সেই বিষয়ে অবশ্যই নজর রেখেছেন। স্কলার একাডেমীর শিক্ষকরা কি বললেন সেটাও একবার শুনে নেব।
