শারদীয়া উৎসবের আগে নৌকো বাইচ প্রতিযোগিতা – শারদীয়া উৎসবের আগে এবং বিশ্বকর্মা ও মনসা পূজার বিসর্জন উপলক্ষ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় ও উত্তর ২৪ পরগনার কানমারী মৎস্য বাজার কমিটির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যাধরী নদীতে।

এর পাশাপাশি সেরা প্রতিমা ও সেরা মন্ডপ সজ্জার প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিদ্যাধরী নদীবক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী বশিষ্ঠানন্দজী মহারাজ ও স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো ৷ উত্তর ২৪ পরগণার ন্যাজাট থানা এলাকার কানমারী বাজার, হাটগাছি, বাউনিয়া, বয়ারমারী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে এই নৌকো বাইচ প্রতিযোগীতা দেখতে ব্যাপক উৎসাহ দেখা যায়।
বিদ্যাধরী নদীর দুই পাড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার মানুষ ভীড় করেন। স্থানীয় প্রশাসন, পূজা কমিটির এবং সঙ্ঘের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা শান্তি বজায় রাখাতে তৎপর ছিল ৷
ভক্তদের জন্য সঙ্ঘের পক্ষ থেকে খিচুড়ী প্রসাদের ব্যবস্থা করা হয় ৷ হাটগাছী, বাউনিয়া, বয়ারমারী গ্রাম পঞ্চায়েত ও কানমারীর অগ্নিবীনা ক্লাব, তিণমূর্ত্তি ক্লাব, খড়িয়াট বিপ্লবী ক্ষুদিরাম ক্লাব, অগ্রগতি স্পোটিং ক্লাব, সর্ব্বহারা মহামিলন সংঘ ও বাউনিয়া সবুজ সংঘ ক্লাবের সদস্যরা সহযোগীতার হাত বাড়িয়ে দেন। স্থানীয় প্রশাসনের পক্ষে রাজবাড়ী আউট পোষ্ট থানা, ন্যাজাট থানা অফিসাররা ও মিনাখাঁর বিডিও, এস ডি পি ও, হাসনাবাদের সি আই উপস্থিত ছিলেন ৷
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
