সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, প্রাণে বাঁচলেন চালক সহ ৬ যাত্রী

 সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, প্রাণে বাঁচলেন চালক সহ ৬ যাত্রী

রাজ্যের খবর

সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, প্রাণে বাঁচলেন চালক সহ ৬ যাত্রী – জলে ডুবে থাকা সেতু দিয়ে পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে চালক সহ ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক্টর ছেড়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসেন চালক সহ যাত্রীরা।

 সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, প্রাণে বাঁচলেন চালক সহ ৬ যাত্রী
সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, প্রাণে বাঁচলেন চালক সহ ৬ যাত্রী

স্থানীয় ভাবে জানা গেছে মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার অন্যান্য নদীর পাশাপাশি এই শাখা নদীতেও জলস্তর বৃদ্ধি পায়। নদীর উপর থাকা নিচু সেতুর উপর দিয়ে বেগে বইতে শুরু করে জল। আজ জীবনের ঝুঁকি নিয়ে সেই জল পেরিয়েই ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন চালক। ইঞ্জিনের দুপাশের সিটে ও পিছনের ট্রলিতে বসে ছিলেন আরো পাঁচ জন শ্রমিক।

 সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, প্রাণে বাঁচলেন চালক সহ ৬ যাত্রী
সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, প্রাণে বাঁচলেন চালক সহ ৬ যাত্রী

সেতু দিয়ে পেরোনোর সময় আচমকাই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও যাত্রী সহ ট্রাক্টরটি সেতু থেকে নিচের দিকে নেমে যায়। চালক ও যাত্রীরা প্রত্যেকেই সাঁতার জানায় কোনোক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠেন তাঁরা। এলাকার মানুষের দাবী এবার পারাপারকারীরা প্রাণে বাঁচলেও সেতু নীচু হওয়ার কারনে প্রায়শই দুর্ঘটনা ঘটে ওই সেতুতে। অবিলম্বে ওই স্থানে উঁচু সেতু নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *