তরুণ মুখোপাধ্যায় – হুগলি: পুজোর আগে নামিদামি ব্র্যান্ডের পোশাকের সেল চলছে শ্রীরামপুরে – এখন নামিদামি ব্রান্ডের জন্য যেতে হবে না অন্য কোথাও। কম দামে ব্র্যান্ডেড জামা কাপড় এখন আপনার শহরে। পুজোর আগেই নতুনভাবে পথ চলা “সেল ইন বিগ ব্যান্ডের”।
ডিজিটাল যুগে সবারই ব্র্যান্ড ফলো করার ইচ্ছা থেকেই যায়। কিন্তু অত্যাধিক দামের জন্য হয়তো সাধারন মানুষের সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এবার শ্রীরামপুরের মাহেশে বিনোদ ভবনে খুলে গেল কম দামে ব্র্যান্ডেড জামাকাপড়ের শোরুম। নাম “সেল ইন বিগ ব্র্যান্ড”।

যেখানে পেয়ে যাবেন আট থেকে ৮০ সবারই শার্ট, টি-শার্ট, জিনস, ব্লেজার, আন্ডার ওয়ার, জুতো সবকিছুই। যেই ব্র্যান্ড বাইরে থেকে কিনতে গেলে হয়তো আপনার পকেট থেকে খসবে পাঁচ থেকে সাত হাজার টাকা, তাই এখানে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে।
প্রথম দিনেই দোকানে ছিল উপচে পড়া ভীড়। শ্রীরামপুরের মত শহরে এরকম ব্র্যান্ডেড জামাকাপড়ের দোকানের ভালোই সাড়া ফেলবে বলে দাবি সাধারণ মানুষের।
