জাতীয় উপভোক্তা দিবস আজ

জাতীয় উপভোক্তা দিবস আজ

রাজ্যের খবর

জাতীয় উপভোক্তা দিবস আজ – এই উপলক্ষে আজ রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী থেকে সচিব একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে, অসাধু উপায়ে লোক ঠকানো বন্ধ হয় নি। একদিকে যেমন এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তেমনি মামলার নিষ্পত্তি হয়ে চলেছে। বেশ কয়েক বছর ধরে এই সরকার পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করা হচ্ছে। “ফ্ল্যাট বা মোবাইল কিনে ঠকেছেন? শীঘ্র ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করতে হবে। ঐ সমস্যার সমাধানে সব রকম সাহায্য মিলবে। আজকের অনুষ্ঠানে বিভাগীয় দপ্তরের প্রধান সচিব রোশনি সেন বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্রেতা সুরক্ষার পাশাপাশি ক্রেতা অধিকার সুপ্রতিষ্ঠার লক্ষ্যে চলছে নানা কর্মকান্ড।

উপভোক্তা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো এ প্রসঙ্গে সকলের উদ্দেশ্যে জানান, ক্রেতাসাধারণের জন্য এই দিনটিতে সচেতনতার প্রয়োজন। উপভোক্তা দিবস সেকারণেই পালিত হচ্ছে। জেলাস্তরে ও চলছে প্রচার অভিযান।

আগামীদিনে যাতে না গ্রাহক আর প্রতারিত হয়। সে জন্য এমনতর উদ্যোগ। এ নিয়ে ৮৪০টি ক্লাব রয়েছে। আজ এক ট্যাবলোর উদ্বোধন করা হয়েছে। পতাকা নেড়ে ঐ যাত্রার সূচনা হয়। কলকাতা জুড়ে ঐ গাড়িটি ঘুরবে। এর আগে সকালে এ নিয়ে ক্যুইজ শুরু হয়। কুড়ি (২০) টি স্কুলের ৪০ জন প্রতিযোগী এই পর্বে যোগদান করে। আজ তাদের অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, আগামীকাল জাতীয় উপভোক্তা দিবস।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *