রাজ্য বিধানসভা প্রাঙ্গণে আজ থেকে শুরু ৬৯তম বার্ষিক ফুলমেলা ২০২২ – রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস দুপুর তিনটার সময় এসে পৌঁছেছেন মেলা প্রাঙ্গণে। তাঁকে সম্ভাষণ জানানো হয়, এরপর তিনি আম্বেদকর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাজ্যপাল। তারপর মঞ্চে নিজের আসন গ্রহণ করেন তিনি সস্ত্রীক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর বিধানসভার বিশেষ স্মারক রাজ্যপালের হাতে তুলে দেন অধ্যক্ষ। এরপর রাজ্যপাল জায়া লক্ষী আনন্দ বোস’কে রঙিন “শাল” দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, উপাধ্যক্ষ আশিস ব্যানার্জি, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ মুখ্যসচেতক তাপস রায় প্রমুখ। বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ।অধ্যক্ষ বলেন, করোনার আবহে গত দুই বছর এই মেলা আয়োজন করা যায় নি। এ প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানান, এগারো একর অর্থাৎ ৩৩ (তেত্রিশ বিঘে) জমি নিয়ে গঠিত এই বিধানসভা। নবনির্মিত বিধানসভা ভবন সস্ত্রীক পরিদর্শনের জন্য (আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে) রাজ্যপালকে অধ্যক্ষের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজ্যপাল আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিরোধী দলের সাথে সরকার পক্ষের মধ্যে সমতা রক্ষা বা ভারসাম্য বজায় রাখার কথা ও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি আজকের এই অনুষ্ঠানে। বহু বৈচিত্র্য রয়েছে এই বিধানসভায়। গণতন্ত্রে ও এমন বৈচিত্র্য প্রয়োজন। শহরের দুই নাগরিকের মধ্যে নিবিড় সম্পর্কের কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান, প্রতি মুহূর্তে অধ্যক্ষ – রাজ্যপাল যোগাযোগ রক্ষা করা জরুরি।
এদিকে, রামকৃষ্ণ মিশন সহ একাধিক উপ দূতাবাসের অন্যান্য সকলে আমন্ত্রিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫৭ সাল থেকে চলছে এই মেলা। তবে বেশ কয়েক বছর ধরে তা আয়োজন করা সম্ভব হয় নি। ৪২ টি চ্যালেঞ্জ ট্রফি প্রদান করা হবে। প্রসঙ্গতঃ, আজকের এই অনুষ্ঠানের মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও প্রথম সারিতে আসন রাখা ছিল। পরিশেষে, এই মেলার অন্যতম আয়োজক – কলকাতা ফ্লাওয়ার গ্রোয়োর্স এ্যসোসিয়েশন। সন্দীপ ভুতোরিয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
