আবহাওয়া আপডেট – বর্ষা এলো কলকাতায়। নির্ধারিত দিনের আট দিন পর মৌসুমী বায়ু ঢুকলো দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা সরে আজ অবস্থান করছে ক্যানিং শান্তিনিকেতন এবং দুমকার ওপর। দক্ষিণবঙ্গের কলকাতা নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে এই অক্ষরেখা অবস্থান করছে। আর দু-দিনের মধ্যে গোটা বাংলা জুড়ে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ুর অবস্থান করবে।
আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তিন জেলাতে অতি বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জেলাগুলি হল উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমবে। আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ থেকে তাপপ্রবাহ উধাও হয়েছে।
দার্জিলিং কালিম্পং সহ উপরের দিকের পাঁচ জেলাতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বুধ এবং বৃহস্পতিবারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হবে।
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব বর্ধমান জেলাতেও। বৃহস্পতিবারে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
