আলিপুর আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞানী ডঃ গণেশ কুমার দাস

গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়, সতর্কতা রাজ্যজুড়ে

আবহাওয়া

গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়, সতর্কতা রাজ্যজুড়ে – গতকালের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি যার অবস্থান ছিল মধ্য বঙ্গোপসাগরে। এখন তার গতিপথ উত্তর ও উত্তর – পূর্বদিকে, এই মুহূর্তে ৪১০ কিমি দক্ষিণে দীঘা। প্রবল সম্ভাবনা রয়েছে – নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । আগামী ১৮ নভেম্বর ঘূর্ণিঝড় ভূমিতে আছড়ে পড়বে। আজ দুপুরে আলিপুরে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞানী ডঃ গণেশ চন্দ্র দাস এই খবর জানিয়েছেন।

তিনি আরও জানান, বাংলাদেশের খেপুপাড়া ও মংলা’ র দিকে চলে যাবে। এ রাজ্যের উপর দিয়ে সরাসরি অতিক্রম করছে না ফলে সেই অর্থে বড় কোনও প্রভাব পড়বে না। তবে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উপকূল জেলাগুলিতে। ৫০-৬০ কিমি গতিতে হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বাধিক ৭০ কিমিও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ঐ পূর্বাভাস।

এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এর পরিপ্রেক্ষিতে শহর কলকাতায় আজ ও কাল, দুদিন ধরে বৃষ্টি হবে। আবহাওয়ার বিশ্লেষণ করে আবহাওয়া বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে আজ ও আগামীকাল ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, পশ্চিম বর্ধমান জেলার কয়েক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

১৬ ও ১৭ তারিখ বৃষ্টি হলে ও ১৮ নভেম্বর তা অনেকটা কমবে। কাজেই ১৬ থেকে ১৮ তারিখ মৎস্যজীবিদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে শাক সবজির ক্ষেত্রে অনেক ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *