হাওড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর মাথায় বন্ধুক ঠেকিয়ে ১১ লক্ষ টাকা ছিনতাই

হাওড়া

হাওড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর মাথায় বন্ধুক ঠেকিয়ে ১১ লক্ষ টাকা ছিনতাই – দিনে দুপুরে প্রকাশ্যে রিভলবারের বাট দিয়ে মেরে ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আজ দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে ব্যাটরা থানার অন্তর্গত বামুনগাছি বেনারস রোডে। জানা গেছে মদের দোকানের মালিক রাজেন্দ্র পন্ডিত ব্যাগে টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।

তখনই একজন দুষ্কৃতী রিভালবারের বাট দিয়ে পিছন থেকে তার মাথায় আঘাত করে। যখন তিনি পিছন দিকে ঘুরে তাকাতে যান তখন অন্য দুজন দুষ্কৃতী এসে তার ওপর হামলা চালায় এবং টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যাটারা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ওই এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। গোটা ঘটনার ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

হাওড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর মাথায় বন্ধুক ঠেকিয়ে ১১ লক্ষ টাকা ছিনতাই

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *