মাথায় হেলমেট ছাড়াই মোটরবাইকে স্টান্ট দেখালেন অধীর রঞ্জন চৌধুরী, ট্রাফিক আইন লঙ্ঘন

মাথায় হেলমেট ছাড়াই মোটরবাইকে স্টান্ট দেখালেন অধীর রঞ্জন চৌধুরী, ট্রাফিক আইন লঙ্ঘন

রাজ্যের খবর

বহরমপুরে ১২ নং জাতীয়সড়কে হেলমেট ছাড়া বাইক চালানো ও স্টান্ট দেখিয়ে, ট্রাফিক নিয়ম ভাঙায় লোকসভায় কংগ্রেস নেতা সাংসদ অধীর চৌধুরীকে ঘীরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনার সমালোচনা করে আইনী প্রক্রিয়া শুরু করতে পুলিশকে অনুরোধ করেছেন। আইনজীবী মহলের মত পুলিশ পদক্ষেপ করলে অধীর বাবু সহ অন্যানদের লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করা হতে পারে।

যদিও ঘটনার গুরুত্ব বুঝে অধীর বাবু নিজেই প্রয়োজন হলে ফাইন দিতে প্রস্তুত বলে দাবী করেছেন। উল্লেখ্য গত পরশু বহরমপুরে ৩৪ নং জাতীয় সড়কের বলরামপুর বাইপাশ পুজোর ভীড়ে যানজট এড়াতে সাময়িক ভাবে খুলে দেওয়া হয়। গতকাল সকালে সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে অধীর বাবু পরিদর্শনে যান। সবুজ পতাকা নেড়ে প্রতিকী উদ্বোধনও করেন।

এরপরেই কলেজপড়ুয়ার মত জাতীয় সড়কে তিনি বাইক চালাতে শুরু করেন। কখনো দুহাত ছেড়ে তালি মারা, কখনও হ্যান্ডেল থেকে হাত সরিয়ে প্রণাম করা, সোশাল মিডিয়ায় সে ছবি ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়। একজন সাংসদ কিভাবে দায়িত্বজ্ঞানহীন হতে পারে তা উল্লেখ করে কটাক্ষ করেন বিজেপি সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাও।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *