ভারতে টাঁকশাল থেকে ৮৮ হাজার কোটি নোট উধাও নিয়ে জানালেন RBI

ভারতে টাঁকশাল থেকে ৮৮ হাজার কোটি নোট উধাও নিয়ে জানালেন RBI

দেশ

টাঁকশাল থেকে ৮৮ হাজার কোটি মূল্যের ৫০০ টাকার নোট উধাও হওয়ার খবর ভুয়ো বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক RBI । এই খবর টাঁকশাল থেকে তথ্য অধিকার আইন, 2005 এর অধীনে সংগৃহীত তথ্যের ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে প্রচারিত হয়েছে। RBI জানিয়েছে, ছাপাখানা থেকে RBI-কে সরবরাহ করা সমস্ত নোটের সঠিক হিসাব রাখা হয়।

টাঁকশালগুলিতে ছাপা এবং আরবিআই’কে সরবরাহ করা ব্যাংকনোট গুলির উৎপাদন , সঞ্চয় এবং বিতরণের উপর নজর রাখার জন্য কড়া ব্যবস্থা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জনসাধারণকে এ বিষয়ে তাদের প্রকাশিত তথ্যের উপরই নির্ভর করার আবেদন জানিয়েছে।

ভারতে টাঁকশাল থেকে ৮৮ হাজার কোটি নোট উধাও নিয়ে জানালেন RBI

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *