শৈত্য প্রবাহ চলবে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে, জানিয়েছে আবহাওয়া দফতর । রাজস্থানের কোনো কোনো জায়গায় তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে গেছে । দিল্লি এবং উত্তরপ্রদেশে কড়া ঠাণ্ডার সঙ্গে রয়েছে কুয়াশাও ।
আগামী কয়েকদিনে পরিস্থিতির পরিবর্তন হবে না । নতুন বছরের শুরুতে আরও নামতে পারে পারদ । পাঞ্জাব, দিল্লি এবং হরিয়ানায় জারি লাল সতর্কতা । পশ্চিম উত্তরপ্রদেশে কমলা সতর্কতা । শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । জম্মুতে নতুন করে তুষারপাতের পরে বেড়েছে ঠাণ্ডা । খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে প্রশাসন ।
