৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণ

৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণ

রাজনীতি

৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে । এই পর্বে ১১টি জেলার ২০টি আসনে ভোট নেওয়া হয় । ২৫ জন মহিলা সহ ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল গতকাল। ছত্তিশগড়ে বিশেষ নজর ছিল মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে । এমন স্পর্শকাতর ১০টি আসনে বিকেল ৩-টের মধ্যে ভোটগ্রহণ শেষ করতে হয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য সুকমার কারিগুণ্ডম এলাকা, যেখানে ২৩ বছর পর ভোট নেওয়া হল । ভোটপর্ব ছিল মোটামুটি শান্তিপূর্ণ ।

ভোটের দিনই সেনা-মাওবাদী সংঘর্ষ হয় ছত্তিশগড়ে । কাঙ্কের জেলার বান্দে থানা এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা । সেনা পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল । মাওবাদীদের সন্ধানে তল্লাশি চালানো হয় এলাকায় ।

৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ৮ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ভোটাদাতার মধ্যে ৪ লক্ষ ৩৯ হাজার ২৬ জন মহিলা । অবাধ ও সুষ্ঠ ভোটগ্রহণের জন্য ৩ হাজার পুলিশ এবং ৫ হাজার ৪-শো CAPF কর্মী মোতায়েন করা হয়েছিল ।ভোটাধিকার প্রয়োগ করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা ।

মধ্যপ্রদেশের সিধিতে এক নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গরীব কল্যাণে কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার উল্লেখ করেন তিনি । করোনাকাল থেকে এপর্যন্ত বিনামূল্যে রেশন প্রদান তার মধ্যেই একটা বলে জানা তিনি ।

প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী

ছত্তিশগড়ের দ্বিতীয় দফার ভোটের প্রচারে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বিশ্রামপুরের জনসভায় তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে শুধু বেড়েছে সন্ত্রাস ও অপরাধ ।

প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে
প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে

রাজস্থানে ভোটের প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । কুছমন, মকরানা ও পর্বতসরে নির্বাচনী জনসভা করেন তিনি । দুর্নীতি প্রশ্নে পাল্টা কংগ্রেস সরকারের সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ছত্তিশগড়ে ভোটের প্রচারে বালোদ ও কুরুদে জনসভায় যোগ দেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া। ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছত্তিশগড়ে সর্বাধিক বলে দাবি তাঁর ।

ছত্তিশগড়ে ভোটের প্রচারে বালোদ ও কুরুদে জনসভায় যোগ দেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া
ছত্তিশগড়ে ভোটের প্রচারে বালোদ ও কুরুদে জনসভায় যোগ দেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া

রাজস্থানের গোয়ালিয়রে নির্বাচনী প্রচারে যোগ দেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে । অশোক গেহলত সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি ।

মল্লিকার্জুন খাড়গে
মল্লিকার্জুন খাড়গে

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *