দীপাবলী উৎসবের প্রথম দিন ধন্বন্তরীকে আজ পুজো করা হয়

দীপাবলী উৎসবের প্রথম দিন ধন্বন্তরীকে আজ পুজো করা হয়

ভারতীয় পূজার্চনা

দীপাবলী উৎসবের প্রথম দিন ধন্বন্তরীকে আজ পুজো করা হয় – ধনতেরাস আজ । কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়দশীতে ধনতেরাস উৎসব পালিত হয় । ভগবান কুবের, দেবী লক্ষ্মীকে আরাধনাও করেন অনেকে । ধনতেরাসের দিন নতুন বাসন, সোনা-রূপোর গহনা কেনা হয় । শুভ মনে করেন অনেকেই ।  বিভিন্ন বাজারগুলি ধনতেরাস উপলক্ষে সেজে উঠেছে । গৃহসজ্জার বিভিন্ন জিনিস জামা-কাপড় থেকে শুরু করে সোনা-রূপোর দোকানগুলি সাজানো হয়েছে । নানা রকমের আলো থেকে শুরু করে লক্ষ্মী-কুবেরের মূর্তি সবই দেদার বিক্রি হচ্ছে । সোনার দোকানগুলিতে গ্রাহকদের ব্যপক ভীড় । শুভ মুহূর্তে কেনাকাটায় ব্যস্থ জনগণ । সোনার দাম ঊর্ধ্বমুখী, তবে রুপোর দাম কিছুটা কমেছে । হাল্কা সোনা গহনার পাশাপাশি বিনিয়োগের জন্য সোনা কিনছেন অনেকেই ।

দীপাবলী উৎসবের প্রথম দিন ধন্বন্তরীকে আজ পুজো করা হয়
দীপাবলী উৎসবের প্রথম দিন ধন্বন্তরীকে আজ পুজো করা হয়

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করেছেন।

দীপাবলী উৎসবের প্রথম দিন ধন্বন্তরীকে আজ পুজো করা হয়
Mata Lakshmi

ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । X মাধ্যমে এক বার্তায় তিনি সকলের সুখ ও সৌভাগ্যের কামনা করেন ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *