উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস – উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ সকালেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস । সেখান থেকে তিনি সড়কপথে শ্বেতিঝোরায় ধ্বস কবলিত এলাকায় যান । তিনি বলেন, মানুষকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে ।
গত কয়েক দিন মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড গোটা সিকিম । গতকাল নিখোঁজ ২৩ জন সেনা জওয়ানের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে । বাকি ২২ জনের সন্ধানে চলছে তল্লাশি অভিযান । চুংথাং, লাচুং ও লাচেনে আটকে পড়া পর্যটক ও সাধারণ মানুষের সঙ্গে ত্রিশক্তি কর্পসের জওয়ানরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখছেন । নিখোঁজ ২২ জন সেনার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ত্রিশক্ত কর্পস্ । নিখোঁজ জওয়ানদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সিকিম ও উত্তরবঙ্গে কর্মরত সেনা জওয়ানরা সুস্থ রয়েছেন। তবে, আবহাওয়া খারাপের কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তারা। এই কঠিন পরিস্থিতিতে সিরওয়ানিতে আটকে পড়া প্রায় আড়াইশো জন সাধারণ মানুষের জন্য ত্রাণ শিবির খুলেছে ব্রহ্মাস্ত্র কর্পস্। তাদের খাওয়ার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সিকিমে হরপা বানের ফলে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক । বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে সিকিম গামি যানবাহন, যার ফলে বহু যাত্রী নিউ জলপাইগুড়ি স্টেশনে আটকে পড়েছেন । তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে RPF ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
