হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর

সেলিব্রেটি

হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর – মঙ্গলবার ২৪ বছরে পা দিলেন বাংলার মডেল মিস ক্যালকাটা (২০১৬) হেমশ্রী ভদ্র। নিজের ২৪ বছরে জন্মদিন পালন করলেন হীরের কেক কেটে। কয়েকদিন আগেই জন্মদিনে হানি সিং-এর দেওয়া ২৪ ক্যারেট সোনার কেক কেটে নজির গড়েছিলেন মডেল অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।

হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর
হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর

তারপর কলকাতার মডেল হেমশ্রী হীরে খচিত কেক কেটে জন্মদিনের আনন্দ উপভোগ করে নিলেন সকলের সঙ্গে। কলকাতার এক পাঁচ তারা হোটেলে জন্মদিনে আগত বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও নেটিজেনদের হাতে তুলে দিলেন এক টুকরো হীরে বসানো কেক।

হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর
হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর

হেমশ্রী জানায়, সব সময় নতুন কিছু করার ইচ্ছে থাকে। তা থেকেই এই ভাবনা। তিনি বলেন, বলিউড থেকে আমরা নানা ভাবে উৎসাহিত হই ভালো কিছু করার। নতুনত্ব মসলাদার খবরও আসে। তাই ভাবলাম কলকাতা কেন পিছিয়ে থাকবে।

হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর
হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর

টেবিলের উপর সাজানো দু থাকের হীরে খচিত পিনাটা কেক। পাশে রাখা তিনটি সোনার বাট। মেক্সিকান শব্দ থেকে আগত ‘পিনাটা’ শক্ত মিষ্টি জাতীয় কিছু দিয়ে ভরা একটি মিষ্টির তাল বা কেক। যেটি হাতুড়ি দিয়ে ভেঙে উৎসব উদযাপনের রেওয়াজ আছে মেক্সিকোয়। হীরে গুলি যাতে ক্রিমের মধ্যে মিশে না যায় তাই সিলভার কালারের ক্রিম কেকের উপর বসানো হীরে খচিত ‘পিনাটা’।

হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর
হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর

টকটকে লাল টপে গর্জাস লুকে হাতুড়ি দিয়ে সেই কেক ভাঙছেন হেমশ্রী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তার ৮ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স ছাড়াও নেটিজেনরাও ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
নেট পাড়ায় জন্মদিনে হীরের কেক কাটার ভিডিও ভাইরাল হতেই আসছে নানা কমেন্টস। কেউ লিখেছেন, বাঙালিনে তো বাড়ি ক্রিয়েটিভ নিকলী ভাই। আবার কেউ লিখেছেন “দিখয়া বন্দ কার। গরিব ক কুচ খিলা যাকে” ।

হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর
হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর

হেমশ্রীর বন্ধু ডাক্তার স্বর্ণেন্দু বলেন, খুব ভালো লাগছে ওর জন্মদিনে এসে। ও বিলিওনিয়ার নয়, কিন্তু ওর আছে একটা হীরের মন । আর আছে এরকম নতুন ভাবে দিনটি কাটানোর কল্পনা শক্তি। শ্রী’র প্রিয় বান্ধবী সন্নতি মিত্র বলেন, বাঙালি হিসেবে খুবই ভালো লাগছে। এরকম অনেক খবর মুম্বাই থেকে পাই। এখন কলকাতা থেকেও পাওয়া যাচ্ছে। এটা খুবই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *