তরুণ মুখোপাধ্যায় হুগলি : রিষড়া পালিত হল ৭৭-তম স্বাধীনতা উৎসব – রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হলো ৭৭ তম স্বাধীনতা দিবস ।

এই উৎসবে, ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুম্পা দাস সরকারের উদ্যোগে এবং প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সরকারের ব্যবস্থাপনায় স্থানীয় মোরপুকুর শরৎ স্মরণ চার দিনব্যাপী এই উৎসবে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ, রক্তদান সহ এলাকার কৃতি ছাত্র-ছাত্রী এবং কৃতি মহিলা সহ বিশিষ্ট মানুষদের সম্মান জানানো হয়।
এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, রিষড়া পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র, হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাঁশবেড়িয়া পৌরসভার উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জী।
এ ছাড়াও হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, পুর সদস্য মনোজ গোস্বামী, রিষড়া মহিলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী পৌলমী চক্রবর্তী সহ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
বুধবারের সন্ধ্যায় স্থানীয় স্কুলের ছেলেমেয়েরা দেশাত্মবোধের সংগীত ও নৃত্যের মাধ্যমে এদিনের রঙিন সন্ধ্যা কে মাতিয়ে দেয়। রাত বারোটা এক মিনিটে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে
