রবীন্দ্রসঙ্গীত গুরু সুবিনয় রায়ের জন্মবার্ষিকী উদযাপন – আনন্দী কমিউনিকেশন সেন্টারের উদ্যোগে এবং হিন্দুস্তান রেকর্ড ও বাংলা লাইভ ডট কম-এর সহযোগিতায় কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে রবীন্দ্রসঙ্গীত গুরু আচার্য সুবিনয় রায়-এর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হল। এ উপলক্ষে পরিবেশিত হয় একটি গীতি আলেখ্য।

বিশিষ্ট সাংবাদিক, লেখক শঙ্করলাল ভট্টাচার্য রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কীর্তন এর প্রভাব বিষয়ে একটি গীতি আলেক্ষ পরিবেশিত হয়। অংশ নেন সাগরময় ভট্টাচার্য, ডঃ সৌম্য ভট্টাচার্য, রিমা দে, সুদীপ্তা মুখোপাধ্যায়, মানসী রায়চৌধুরী, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন
আনন্দী কমিউনিকেশনের কর্নধার ইন্দ্রানী ভট্টাচার্য। তিনি বলেন, এবার থেকে তারা শুরু করছেন সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন কৃতি মানুষকে নীহার-গীতা সম্মান প্রদান।

বাঙলার গর্ব ডাক্তার সৌম্য ভট্টাচার্যকে এবছর সেই সম্মান জানানো হয় ক্যানসার চিকিৎসায় উল্লেখযোগ্য অবদানের জন্যে। তার হাতে স্মারক তুলে দেন সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য।

এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে বিশেষ কৃতিত্বের দাবি রাখেন সাগরময় ভট্টাচার্য ও ইন্দ্রানী ভট্টাচার্য। সুদীপ্তা মুখোপাধ্যায়-এর অসাধারণ অনুষ্ঠান পরিচালনা অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
