ভাষা দিবসে সচেতনতা প্রচার Rapido'র, বাইক চালকদের হেলমেট, গোলাপ দিল Rapido

ভাষা দিবসে সচেতনতা প্রচার Rapido’র, বাইক চালকদের হেলমেট, গোলাপ দিল Rapido

কলকাতা

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: ভাষা দিবসে সচেতনতা প্রচার Rapido’র, বাইক চালকদের হেলমেট, গোলাপ দিল Rapido –  আন্তর্জাতিক ভাষা দিবসে নজিরবিহীন উদ্যোগ নিল হাওড়া ট্রাফিক পুলিশ এবং অ্যাপ বাইক চালক সংস্থা Rapido। হেলমেটবিহীন বাইক চালকদের জন্য Rapido-র তরফে দেওয়া হল হেলমেট। শুধু তাই নয়, ট্রাফিক আইন ভেঙে যাঁরা এলেন, প্রত্যেকে পেলেন গোলাপ ফুল।

এদিন হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক পোস্টে হেলমেটবিহীন বাইক চালকদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। Rapido-র তরফে চালকদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। এই উদ্যোগে শামিল হন হাওড়া পুলিশ কমিশনারেটের (ট্রাফিক) ডিসি সুজাতা বীণাপাণি। ছিলেন গোলাবাড়ি ট্রাফিক গার্ডের ইনচার্জ বিপ্লবকুমার মণ্ডল এবং Rapido-র তরফে উপস্থিত ছিলেন সুমন মণ্ডল।

ভাষা দিবসে সচেতনতা প্রচার Rapido'র, বাইক চালকদের হেলমেট, গোলাপ দিল Rapido
ভাষা দিবসে সচেতনতা প্রচার Rapido’র, বাইক চালকদের হেলমেট, গোলাপ দিল Rapido

পুলিশ আধিকারিক বিপ্লবকুমার মণ্ডল জানান, ”এই উদ্যোগ সত্যিই অন্য রকম। খুব ভালো লেগেছে Rapido এমন একটা কাজ করছে। আমি বলব, সকলেই আইন মেনে চলুন। একটি হেলমেট প্রাণ বাঁচাতে পারে!” এই উদ্যোগের কথা জানাতে গিয়ে Rapido-র সুমন মণ্ডল বলেন, “সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের ধন্যবাদ। আমাদের সাহায্য করার জন্য।”

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *