পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি।
পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই মামলার বেঞ্চ বদল হয়। মামলাটি যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহাও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিলেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। গত শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি ফিরিয়ে দিয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বিরুদ্ধে আরও অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল ইডি। ইডির আইনজীবী জানিয়েছিলেন, পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি তাদের হাতে এসেছে। ১০০ কোটি টাকারও বেশি লেনদেনের অভিযোগ করেন তারা। আগামী ৬ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন ইডিকে কেস ডায়েরি নিয়ে আসার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
