নিজস্ব সংবাদদাতা: পথ দেখছেন পথিকৃৎ, ‘রোল কাকু’র উদ্যোগে শামিল Rapido- একদিন সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন মানুষের কাজ করবেন বলে। স্টেশনের ভিক্ষুক ছোট্ট বাচ্চাটা জীবন বদলে দিয়েছিল ছেলেটির। এবার সেই ভাইরাল ‘রোল কাকু’ পথিকৃৎ সাহার পাশে দাঁড়াল Rapido । রেললাইনের পাশে ঝুপড়ির ছোট ছোট শিশুদের পড়ানোর দায়িত্বও নিয়েছিলেন পথিকৃৎ। সেই শিশুদের জন্যই মহান উদ্যোগ নিল অ্যাপ বাইক সংস্থা Rapido।

বর্তমানে খাবার ডেলিভারির কাজ করেন পথিকৃৎ সাহা। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার নিয়েও পৌঁছে যান বাড়ি বাড়ি। শুধু মানুষের পেটে খাবার জোগাবেন বলে। এদিন সেই বাচ্চাদের হাতেও খাবারের ব্যবস্থা করল Rapido।

শিশুদের পড়াশুনার সামগ্রী হিসাবে দেওয়া হল খাতা, পেন, পেন্সিল। ‘রোল কাকু’র প্রতি সম্মানে তিনি যেহেতু বাইক রাইডারও, তাই তাঁকে দেওয়া হল Rapido হেলমেট।
এদিন অ্যাপ বাইক সংস্থা Rapido-র পক্ষে উপস্থিত ছিলেন সুমন মণ্ডল। তাঁর কথায়, “আমি অবাক হয়েছি এমন মানুষও আজকাল আছেন। উনি যে আমাদের জন্য সাড়া দিয়েছেন এর জন্য Rapido কৃতজ্ঞ। চেষ্টা করছি এই বাচ্চাদের পাশে দাঁড়ানোর। আমি কথা বলব, আমার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে।” ‘রোল কাকু’ পথিকৃৎ সাহা বলেন, “আমিও খুশি এক সাংবাদিক দাদার জন্য এই সুযোগ এসেছে। Rapido আমাদের পাশে দাঁড়িয়েছে। আমার লক্ষ্য সবার পেটে খাবার থাকুক।

প্রায় ৪০০-র বেশি শিশুকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় গিয়েও শিক্ষার ব্যবস্থা করেছি বিনামূল্যে। চাকরি ছেড়েছিলাম। আমার ধ্যান-জ্ঞান ওঁরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। মহারাজ সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছে। আমি চাই আমার এই স্বপ্ন, সবার পেতে ভাত, সবার জন্য শিক্ষা, যেন সফল হয়।”
