ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার তিস্তার চরে নিষ্ক্রিয় করা হলো ১৬ টি মর্টার শেল। ২০ টির পর বৃহস্পতিবার ১৬ টি মিলিয়ে মোট দুদিনে ৩৬ টি মর্টার শেল নিষ্ক্রিয় করা হলো।

বৃহস্পতিবার সকাল থেকেই ক্রান্তি ফাড়ির পুলিশ এবং বাগডোগরা থেকে আসা সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানেরা দিনভর মর্টার শেল গুলো উদ্ধার করে।
এরপর উদ্ধারকৃত মর্টার শেল গুলো নিষ্ক্রিয় করা হয়। সকাল থেকে বিকেল অবধি দিনভর ধরে দিন চকে শেল উদ্ধার ও নিষ্ক্রিয় করণ। ক্রান্তি ফাড়ির ওসি মন সুর উদ্দিন জানান, দুইদিন মিলিয়ে মোট ৩৬ টা শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। আগামীতে আরও উদ্ধার কাজ চলবে। মর্টার শেল ছাড়াও ট্যাঙ্ক এমুউনেশন উদ্ধার করা হয়েছে । আর্মির টেকনিকাল অফিশিয়াল আধিকারিক ও উপস্থিত ছিলেন আজকের উদ্ধারকাজে।
