ডিজিটাল অ্যাপের মাধ্যমে এবার থেকে লাইফ সার্টিফিকেট

ডিজিটাল অ্যাপের মাধ্যমে এবার থেকে লাইফ সার্টিফিকেট

রাজ্যের খবর

ডিজিটাল অ্যাপের মাধ্যমে এবার থেকে লাইফ সার্টিফিকেট – দেশের ২৫ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারী অবসরপ্রাপ্ত কর্মী ডিজিটাল অ্যাপ পদ্ধতি ব্যবহার করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে সুবিধা পেয়েছেন। এরফলে আগামী দিনে উপকৃত হবেন আরও অনেকে। বিশেষ করে বয়সে প্রবীণ মানুষ এর মাধ্যমে ব্যাঙ্কের শাখায় গিয়ে তাদের লাইফ সার্টিফিকেট প্রদান করার ঝক্কি থেকে মুক্তি পাবেন। ভারত সরকারের পেনসনার্স ও পেনসনার্স ওয়েলফেয়ার মন্ত্রকের উদ্যোগে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় আজ হুগলীর শ্রীরামপুরে আয়োজিত হয় এক শিবিরে একথা বলেন, মন্ত্রকের আন্ডার সেক্রেটারি দীপক গুপ্তা। তিনি জানান, দেশব্যাপী এরকম ৩৭ টি শিবির আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার জয়ন্ত মানী । তিনি জানান, আজকের এই শিবিরে শতাধিক কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী অংশ নেন। এই অ্যাপ সম্পূর্ণ নিরাপদ।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কোলকাতা দপ্তরের ডিপিডিও তারাশঙ্কর ঘোষ সহ বিভিন্ন দপ্তর এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা উপস্থিত ছিলেন।

শিবিরে আসা কর্মীরা জানান ভারত সরকার এই ডিজিটাল অ্যাপ চালু করায় তারা খুব উপকৃত হবেন। ব্যাঙ্কে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ঝক্কি থেকে মুক্তি পাবেন সময়ও বাঁচবে ।

 

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *