কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক কমিটি আজ সিকিমের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে। কৃষি, সড়ক পরিবহণ ও মহাসড়ক, জলশক্তি, শক্তি এবং অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি এবং প্রয়োজনীয় সাহায্যের বিষয়ে ক্ষতিয়ে দেখছেন কমিটির সদস্যরা। এপর্যন্ত সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ হয়েছে।
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে সিকিমের মুখ্যসচিব, সেনাবাহিনী, ITBP, BRO, NHPC এবং NHIDCL-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অজয় কুমার মিশ্র জানান, কেন্দ্র সিকিমের পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
রাজ্য়ের পাশে থাকা এবং আর্থিক অনুদানের জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানান সিকিমের মুখ্য়মন্ত্রী প্রেম সিং তামাং। তিনি বলেন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকার্য।
খুলেগেল মল্লি-রংপোর রাস্তা। এর ফলে কালিম্পং থেকে সরাসরি সিকিমে পৌঁছানো যাবে গত ৩ তারিখ রাতে চুংথাম লেক ফেটে তিস্তার জলে প্লাবিত হয়েছিল সিকিমের বিস্তৃর্ণ অঞ্চল। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধ্বস নেমে বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসন সূত্রে জানাগেছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে ১৫ দিন সময় লাগবে। তিস্তা বাজারের পরে মল্লির রাস্তা সারানোর পর কালিম্পং থেকে সিকিমের রংপো, সিংথাম, গ্যাংটক সরাসরি পৌঁছানো যাবে। এখনো চলছে উদ্ধারকাজ।
ভারতীয় সেনা ও এয়ারফোর্সের হেলিকপ্টারের আপৎকালীন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে। রংপো ও সিংথামে প্রচুর বাড়ি এখনো মাটির তলায়।
#কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক কমিটি আজ সিকিমের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
