২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রাজ্যের খবর

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি হয়েছে । এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চপল ভাদুড়ী, মমতাশংকর প্রমুখ । এবারের চলচ্চিত্র উৎসবে কলকাতার ২৩ টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ৩৯ টি দেশের মোট ২১৯ টি চলচ্চিত্র । জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান । অতিথি বরণের পর একে একে বিভিন্ন পুরস্কার গুলি ঘোষণা করা হয় । এবছর সেরা ভারতীয় তথ্যচিত্র নির্বাচিত হয় রমেন বোরা এবং শিবানু বোরা পরিচালিত চ্যালেঞ্জ । সেরা ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয় কামিল সাইফ পরিচালিত লাস্ট রিহার্সাল ।

বেঙ্গলি প্যানোরামা বিভাগ থেকে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেল অমর্ত্য সিনহা পরিচালিত অসম্পূর্ণ । একই বিভাগে সেরা বাংলা চলচ্চিত্র মন পতঙ্গ ।

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

এশিয়ান Net Pack বিভাকে সেরা ছবি নির্বাচিত হয়েছে মায়ানমারের নাইনফোল্ড মোজাইক পরিচালিত ব্রোকেন ড্রিম স্টোরিস ফ্রম দা মায়ানমার কূপ । ভারতীয় ভাষার চলচ্চিত্র বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেল হাওবাম পবন কুমার পরিচালিত জোসেফস সন । এই বিভাগের বেস্ট ডিরেক্টর নির্বাচিত হলেন সনেট অ্যান্থনি ব্যারেটো। তার ছবির নাম অবনি কি কিসমত ।

এই বিভাগের সেরা ছবি হিসাবে ১০ লক্ষ টাকার পুরস্কার মূল্য পেল গোড়াই পাখরী । পরিচালক রজনী বসু মাতারি ।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে রয়েছে তিনটি পুরস্কার। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ভারতীয় চলচ্চিত্র অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ।

বেস্ট ডিরেক্টর হয়েছেন ভেনিজুয়েলার কার্লোস ড্যানিয়েল মালাভি। তার চলচ্চিত্রের নাম ওয়ান ওয়ে । ৫১ লক্ষ টাকা পুরস্কার মূল্য ও গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার ট্রফি পেয়ে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ইসরাইলের চিলড্রেন অফ নো বডি । পরিচালক ইরেজ তাডমোর ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *