লোকসভায় নিরাপত্তাজনিত ইস্যুতে চিন্তা প্রকাশ করেছেন

লোকসভায় নিরাপত্তাজনিত ইস্যুতে চিন্তা প্রকাশ করেছেন

দেশ

লোকসভায় নিরাপত্তাজনিত ইস্যুতে চিন্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই ঘটনাটিকে গভীর বিষয় বলেও মন্তব্য করেন তিনি । একটি হিন্দী সংবাদ পত্রের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এই বিষয়টি নিয়ে অযথা রাজনীতি না করার জন্য় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন । শ্রীমোদী বলেন, লোকসভা অধ্যক্ষ এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

তদন্তকারী সংস্থাগুলি বিস্তারিত তদন্ত করছে । এই ঘটনার পেছনে যারা যুক্ত তাদের উদ্দেশ্য জানা জরুরী বলেও মনে করেন প্রধানমন্ত্রী । এই ইস্যুতে বিগত ২দিন সংসদের অধিবেশন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী । সংসদে বিরোধী দলগুলিকে সদর্থক ভূমিকা পালনে আবেদন জানান তিনি ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *