মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

রাজনীতি

বহরমপুর, ১৯ শে জুন’২৩ : মুর্শিদাবাদে জেলা কংগ্রেস কার্যালয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান অব্যাহত। আজ কান্দি ব্লক এর জশোহরি আনোখা অঞ্চল থেকে প্রায় ৪০ জন, পুরন্দরপুর থেকে প্রায় ১০০ জন তৃণমূল ছেড়ে জননেতা অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন। এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান পর্বে কান্দির কুমারসন্ডা অঞ্চল থেকেও প্রায় ১০০ জন তৃণমূল ছেড়ে যোগদান করলেন।

সকলের হাতেই কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে ভালো ফলের আশা করছেন কংগ্রেস।

মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ
মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *