জমে উঠেছে ৫ রাজ্যের ভোটের প্রচার। চলছে মনোনয়পত্র দাখিলের কাজও । আজ তেলেঙ্গানায় ভোটের প্রচারে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিআরএস প্রধান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নির্বাচনী জনসভা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মিজোরামে ভোটের প্রচারে অংশ নেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজস্থানে নির্বাচনী প্রচারে যোগ দেন।

ছত্তিশগড়ে আজ মনোনয়নপত্র দাখিল করন বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। মনোনয়পত্র পেশের সময় উপস্থিত থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ উদয়পুরে যাচ্ছেন। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে রাজস্থানে নির্বাচনের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মধ্য প্রদেশের জন্য ১৪৪, ছত্তিশগড়ের জন্য ৩০, তেলেঙ্গানার জন্য ৫৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ চীনওয়াড়া থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন। ছত্তিশগড়়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পাটন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন। মধ্যপ্রদেশের রাও বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন জিতু পাটওয়ারি।
ভারত রাষ্ট্র সমিতি বিআরএস প্রধান এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলীয় ইস্তেহার প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি দিলেন দিব্যাঙ্গদের জন্য সোশ্যাল পেনশন এবং সোশ্যাল সিকিউরিটি পেনশনের জন্য। একইসঙ্গে ৯৩ লক্ষ দারিদ্র সীমার নীচে বসবাসকারী পরিবারকে ৫ লক্ষ টাকার বিমারও প্রতিশ্রুতি দিয়েছে।
# মিজোরাম, ছত্তিশগড়, তেলেঙ্গানা সহ ৫ রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে, চলছে মনোনয়নপত্র দাখিল # মিজোরাম, ছত্তিশগড়, তেলেঙ্গানা সহ ৫ রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে, চলছে মনোনয়নপত্র দাখিল
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
