বসু বিজ্ঞান মন্দিরে অভিনব বিজ্ঞান সভা

কলকাতা রাজ্যের খবর

বসু বিজ্ঞান মন্দিরে অভিনব বিজ্ঞান সভা – মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রসার আরো বাড়াতে জ্ঞান-বিজ্ঞান সাহিত্যমের সহযোগীতায় ও অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চের উদ্যোগে সল্টলেকের বসু বিজ্ঞান মন্দিরে অনুষ্ঠিত হল বিজ্ঞান সভা, অনুভব দর্শন। যেখানে চারশোর বেশি বিজ্ঞানী, গবেষক অধ্যাপক ও ছাত্রছাত্রী অংশ নেন।

বসু বিজ্ঞান মন্দিরে অভিনব বিজ্ঞান সভা
বসু বিজ্ঞান মন্দিরে অভিনব বিজ্ঞান সভা

এই অনুষ্ঠানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্র বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. প্রণব চট্টোপাধ্যায় দেশের পারম্পরিক জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বসু বিজ্ঞান মন্দিরের নির্দেশক প্রফেসর উদয় বন্দোপাধ্যায় বসু বিজ্ঞান মন্দিরের ইতিহাস ও বিজ্ঞানের গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান তুলে ধরেন। সংস্থার বিজ্ঞানি ড. গৌরব গঙ্গোপাধ্যায় উদ্ভিদ বিদ্যা ও সবুজ বিপ্লবে বৈজ্ঞানিকদের ভূমিকা সম্পর্কে আমাদের অবহিত করেন।

বসু বিজ্ঞান মন্দিরে অভিনব বিজ্ঞান সভা
বসু বিজ্ঞান মন্দিরে অভিনব বিজ্ঞান সভা

ভাবা পরমাণু অনুসন্ধান কেন্দ্রের প্রাক্তন বৈজ্ঞানিক ড. দেবব্রত বসু রিমোট সেন্সিং এবং টেলি কম্যুনিকেশনের ক্ষেত্রে আচার্য জগদীশচন্দ্র বসুর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। এন আই টি, ভূপালের প্রাক্তন অধ্যাপক ড. সদানন্দ সপ্রে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন। পদার্থ বিজ্ঞানের শিক্ষক ড. জয়ন্ত রায়চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আয়োজক সংস্থার পূর্ব ক্ষেত্র সংযোজক অরবিন্দ দাশ, পূর্ব ক্ষেত্র সম্পর্ক প্রমুখ ডা. আনন্দ পান্ডে, রাজ্য সংযোজক ড. সোমশুভ্র গুপ্ত, রাজ্য মাতৃশক্তি প্রমুখ সুতপা বসাক ভড়, বিজ্ঞান প্রমুখ ড. রাসবিহারী ভড়, অর্থনীতি প্রমুখ ড. অনিল ঘোষ, দক্ষিণ বঙ্গ মাতৃশক্তি প্রমুখ ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, ড. কল্যাণ চক্রবর্তী, গোপাল বিশ্বাস, সুব্রত বাঁশ, নন্দ লাল জানা এবং অন্যান্য সকল কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *