পাটের ব্যাগ ব্যবহার সুনিশ্চিত করা হল

পাটের ব্যাগ ব্যবহার সুনিশ্চিত করা হল

অর্থনীতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তে চলতি আর্থিক বছরের জন্য পাটের ব্যাগ ব্যবহার সুনিশ্চিত করা হল ।

নতুন এই সিদ্ধান্তে ২০২৩-২৪ অর্থবর্ষে বাধ্যতামূলকভাবে ১০০ শতাংশ খাদ্যশস্য এবং ২০ শতাংশ চিনি প্যাকেটজাত করতে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে । এই সিদ্ধান্ত কার্যকর করার মাধ্যমে পাটকলে কর্মরত প্রায় ৪ লক্ষ শ্রমিকের সঙ্গে পাট চাষে নিযুক্ত চল্লিশ লক্ষ কৃষক পরিবারের জীবিকা নির্বাহ সুনিশ্চিত করল কেন্দ্রীয় সরকার ।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মূলত পূর্বাঞ্চলের রাজ্যগুলি যথা পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার কৃষকরা বহুল পরিমাণে উপকৃত হবেন ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *