কেদারনাথ সহ চারধাম যাত্রায় মেডিক্যাল ক্যাম্প ভারত সেবাশ্রম সংঘের ৬ মাস বরফে ঢাকা থাকার পর ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাচ্ছে ভক্তদের জন্যে । এদিন থেকে আগামী ৬ মাস চারধাম যাত্রা সাধারণের জন্য খোলা থাকবে।

কেদারনাথ মন্দিরের দরজা খোলার আগেই ভৈরবনাথজির পুজোর পর ২১ এপ্রিল বাবা কেদারনাথের পঞ্চমুখী ডুলি উখিমঠ থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন। আজ ২৪ এপ্রিল তা ডুলি যাত্রার মাধ্যমে পায়ে হেঁটে কেদারনাথ ধামে পৌঁছে যান।
কেদারনাথ সহ চারধাম যাত্রায় দর্শনার্থীদের সব ধরনের সেবামূলক পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প চালু করেছে ভারত সেবাশ্রম সংঘ। কেদারনাথের পথে বরাশু ও গৌরিকুন্ডে তৈরি হয়েছে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত মেডিকেল ক্যাম্প। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে তীর্থযাত্রীদের। এই চিকিৎসা পরিষেবা পরিচালনা করছেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সহ বেশ কয়েকজন সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক। কলকাতা সহ বিভিন্ন রাজ্য থেকে চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন ক্যাম্পে।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে পরিষেবা দেওয়া হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। এ বছরও মেডিকেল ক্যাম্প ছাড়াও তীর্থযাত্রীদের থাকা-খাওয়া সহ সব ধরনের সেবামুলক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সংঘের পক্ষ থেকে।
পৌরাণিক কাহিনি অনুযায়ী, ভগবান শিব কেদারনাথ মন্দিরে ষাঁড়ের আকারে আবির্ভূত হয়েছিলেন। তাই এখানে ষাঁড়ের মতো লিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। কেদারনাথ ধাম বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম ও উত্তরাখণ্ডের চারটি ধামের মধ্যে তৃতীয়।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ ধামের দরজা ছয় মাসের জন্য বন্ধ হয়ে গেলেও সেখানে একটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয়। মন্দির বরফে ঢেকে গেলেও প্রদীপটি জ্বলতে থাকে।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা

