উত্তরবঙ্গে এই প্রথম স্কিল হাবের উদ্বোধন হল মালদার গৌড় কলেজে

শিক্ষা

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় উত্তরবঙ্গের প্রথম স্কিল হাবের উদ্বোধন হল মালদার গৌড় কলেজে। এই স্কিল হাবে ছয়টি বিষয়ে দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এই বিষয়গুলি হল, গ্রাফিক্স ডিজাইন, হেলথ কেয়ার হাইজিন, এপ্রেন্টিস বিউটিশিয়ান, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, যোগা প্রশিক্ষণ।

উত্তরবঙ্গে এই প্রথম স্কিল হাবের উদ্বোধন হল মালদার গৌড় কলেজে
উত্তরবঙ্গে এই প্রথম স্কিল হাবের উদ্বোধন হল মালদার গৌড় কলেজে

এই বিষয়গুলিতে ছয় মাসের ডিপ্লোমা কোর্স করতে পারবেন আগ্রহীরা। কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট। থাকবে কর্মসংস্থানের সুযোগ। প্রত্যেকটি কোর্স হবে বিনামূল্যে। শুধু গৌড় কলেজের ছাত্র-ছাত্রীরা নয় কোর্সগুলির জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারবে। দক্ষতা উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটে করতে হবে রেজিস্ট্রেশন। কোর্সে ভর্তির আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্ষেত্রে সিট সংখ্যা থাকছে ৪০। অন্যান্য কোর্সের ক্ষেত্রে সিট সংখ্যা থাকছে ৫০।

দক্ষতা উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর ড: অনির্বাণ রায় জানান, আজ এই স্কিল হাবের উদ্বোধন হল। কলেজ চত্বরে বিভিন্ন কক্ষে হবে এই কোর্সগুলির ক্লাস। গন জ্ঞাপন ও উত্তরবঙ্গের প্রথম কোনও কলেজে এই স্কিল হাব খুলল। এর ফলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হবে। এই কোর্সগুলি বাইরে কোথাও করতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *