ইজরায়েল থেকে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে শুরু হয়েছে অপারেশন অজয় ।
উল্লেখ্য, ইজরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় বসবাস করে । বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, বিশেষ চার্টার বিমান প্রস্তুত রাখা হয়েছে । ভারত সরকার নাগরিকদের সুরক্ষার প্রতি দায়বদ্ধ । যে সমস্ত ভারতীয় দূতাবাসে প্রথম তাদের নাম নতিবদ্ধ করেছেন তাদের আজ প্রথম বিমানে উড়িয়ে আনা হচ্ছে ।
অন্যদিকে, পশ্চিম এশিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে ইজরায়েলে ভারতের দূতাবাস ট্যুইট করে জানিয়েছে ২৪ ঘন্টার হেল্প লাইনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের সাহায্য করার জন্য নিরন্তর কাজ করে চলেছে । নাগরিকগণকে শান্ত ও সতর্ক থাকার এবং নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে । টেলিফোন নম্বরগুলি হল – + 972-35226748 এবং + 972-543278392 । ই-মেল হল : cons1.telaviv@mea.gov.in
