আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের শক্তিপীঠ, তন্ত্রক্ষেত্র তারাপীঠ সেজে উঠেছে

ভারতীয় পূজার্চনা ভ্রমণ

আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের শক্তিপীঠ, তন্ত্রক্ষেত্র তারাপীঠ সেজে উঠেছে বিশেষ সাজে – সকাল থেকেই পুজো দিতে জড়ো হয়েছেন অগণিত ভক্ত-পুণ্যার্থী। এই বিশেষ তিথিতে বিপুল সংখ্যক পুন্যার্থীদের ভিড় সামাল দিতে পূর্ব রেল তিন দিন “হাওড়া – রামপুরহাট” বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ ভোরে স্নানের পর মাতারাকে রাজবেশে সাজানো হয়। ভোর ৪.৩১ মিনিটে শুরু হয়েছে অমাবস্যা তিথি, থাকবে আগামীকাল সকাল ৬.২৯ মিনিট পর্যন্ত। দুপুরে নানা ব্যঞ্জনে আজ মাকে ভোগ নিবেদন করা হয়।

উল্লেখ্য, ১২৭৪ বঙ্গাব্দের এমন এক কৌশিকী অমাবস্যায় সাধক বামাক্ষ্যাপা মাত্র ৩০ বছর বয়সে তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন । এই উপলক্ষে মন্দির চত্বরে মহাযজ্ঞ ও নিশিপূজার আয়োজন করা হয়েছে।

তারাপীঠ মহাশ্মশানে হোমকুন্ড জ্বালিয়ে সামিল হন দেশ-বিদেশের তন্ত্রসাধকরা। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। এলাকা জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার কড়া ব্যবস্থা করেছে পুলিশী প্রশাসন।

আরও পড়ুনঃ

1 thought on “আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের শক্তিপীঠ, তন্ত্রক্ষেত্র তারাপীঠ সেজে উঠেছে

  1. Nice blog here! Also your site loads up very fast! What host are you using? Can I get your affiliate link to your host? I wish my site loaded up as quickly as yours lol

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *