আজ প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। বিজয়ী দল ফাইনালে যাবে। বুধবার চেন্নাইতে এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্সের মোকাবিলা করবে। এই ম্যাচের বিজয়ী দল, প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। বিজয়ী দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাবে। ফাইনাল হবে আগামী রবিবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল এই দুটি ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রবিবার আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে গুজরাত টাইটান্স ৬ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচ হেরে ব্যাঙ্গালোর এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে। প্রথম দল হিসেবে প্লে অফে ওঠা গুজরাত ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে থেকে গ্রূপপর্ব শেষ করেছে। অন্যদিকে, গত রবিবারের প্রথম ম্যাচে মুম্বই ৮ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে।
বিরাট কোহলির অপরাজিত শতরানের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স করেছিলো ৫ উইকেটে ১৯৭ রান। রান তাড়া করতে নেমে গুজরাত টাইটান্স ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুভমন গিল ১০৪ রানে অপরাজিত থেকে দলের জয়ে বড় ভূমিকা নেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
