মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পেনশনারদের জীবন প্রমাণ পত্র জমা শুরু হয়েছে

মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পেনশনারদের জীবন প্রমাণ পত্র জমা শুরু হয়েছে

কলকাতা

মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পেনশনারদের জীবন প্রমাণ পত্র জমা শুরু হয়েছে। কেন্দ্রের এই উদ্যোগে সাধারণ মানুষের হয়রানি শেষ হয়েছে। এদিন পিএনবি নিউ মালিকতলা ও ইউকো ডালহাউসি ব্রঞ্চের উদ্যোগে পেনশনারদের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে আগত পেনশনারদের অনলাইন অ্যাপের মাধ্যমে ফেস রিডিং করিয়ে তাদের জীবন প্রমাণ সার্টিফিকেট নথি বদ্ধ করার ট্রেনিং দেওয়া হয়। যাতে আগামী দিনে তারা ব্যাংকে না এসেই এই অ্যাপের মাধ্যমে নিজেদের সার্টিফিকেট অনলাইনে জমা করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের পেনশন ও পেনশনার্স ওয়েলফেয়ার দপ্তরের ডেপুটি সেক্রেটারি আর সি শেট্টি সহ বিভিন্ন ব্যাংকের উচ্চ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে ফেস অথেনটিকেশন অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই জীবন প্রমাণ দাখিল করার বিষয় সচেতন করা হয়। পাশাপাশি অনেককে অ্যাপ খুলতে ও অনলাইনে জীবন প্রমাণ দাখিল করতে সহায়তা করা হয়। এই মুহূর্তে কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই কাজ চলছে। অ্যাপটি গুগল-প্লে স্টোর থেকে ডাউন লোড করা যাবে। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সেক্রেটারি আর সি শেট্টি । তিনি জানান, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারণেই এই উদ্যোগ। অনেকে বৃদ্ধ হয়েছেন বা অসুস্থ তারা যাতে এই সুবিধা নিতে পারেন ঘরে বসেই।

অন্যদিকে, পিএনবি ডেপুটি জেনারেল ম্যানেজার বৃজমান কের্কেত্তা ও ইউকো ব্যাংক জেনারেল ম্যানেজার রণজিৎ সিং বলেন, এই ধরনের পদক্ষেপ আগামী দিনে সাধারণ মানুষকে অনেকটাই সুবিধা দেবে। ব্যাংকে হয়রানির কমাতে এবং গ্রাহকরা খুব সহজেই জীবন প্রমাণ সার্টিফিকেট দাখিল করতে পারবেন বলে তিনি জানান।

নতুন ব্যবস্থাপনায় খুশি পেনশনাররা। তাদের কাছে এটি একটি অভূতপূর্ব সুবিধা। অসুস্থতার কারণে অনেকের ব্যাংকে আসতে সমস্যা।

উল্লেখ্য, গুগুলে www.jibanpraman.com জীবন প্রমাণ অফিসিয়াল ওয়েবসাইট, E-mail ID ও ক্যাপচা দিলে একটি ওটিপি পাওয়া যাবে। এরপর ওটিপি, মোবাইল, E-mail, AAdhar Card দিলেই অপারেটর হয়ে গেলেন। ফলে নিজের ও অন্য কোন ব্যাক্তির জীবন প্রমাণ দাখিল করতে পারবে। সিঙ্গেল পেনশন হলে নো এবং একাধিক পেনশন হলে ইয়েস করতে হবে। এরপর স্ক্রীন শর্টস নিতে হবে।

আরও পড়ুনঃ

1 thought on “মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পেনশনারদের জীবন প্রমাণ পত্র জমা শুরু হয়েছে

  1. I do not even know how I ended up here, but I thought this post was great. I don’t know who you are but definitely you’re going to a famous blogger if you aren’t already 😉 Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *